কোয়ারেন্টাইনে ঢামেকের ৪ চিকিৎসক হোম

কোয়ারেন্টাইনে ঢামেকের ৪ চিকিৎসক হোম

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ১৪:৩৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই চিকিৎসকদের কেউ-ই আক্রান্ত নন। যেহেতু তারা ১০ রোগীকে অ্যাটেইন করেছিলেন তাদের মধ্যে চার জনের রক্তে পজেটিভ এসেছিল। ফলে আমরা এই চিকিৎসকদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। এদের দু’জন মেডিসিনের, দু’জন নেফ্রোলজিস্ট।’

প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩। এর আগে প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় আইইডিসিআর। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরপর গত ১৪ মার্চ জার্মানি ও ইতালি থেকে আসা আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading