তামান্নার প্রেমিকের বয়স ৫২ বছর!

তামান্নার প্রেমিকের বয়স ৫২ বছর!

উত্তরদক্ষিণ বিনোদন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ০৩: ২০

বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অনেক সিনেমায় অভিনেত্রীর সাফল্য এলেও ‘বাহুবলী’ ছবিতে তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন, পেয়েছেন তুমুল দর্শকপ্রিয়তা। তার অভিনয়ের গুণের পাশাপাশি রূপেও মুগ্ধ ভক্তকুল। তবে এবার জানা গেলে তামান্না ভাটিয়ার প্রেমিকের বয়স। ৫২ বছর বয়সী একজনের সঙ্গে প্রেম করছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

শুনে একটু অবাক লাগলেও ঘটনাটি আসলেই ঘটেছে। তবে সেটি বাস্তবে নয় বরং সিনে পর্দায়। নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার পরিচালক নাক্কিনা ত্রিনাধা রাও। কমেডি ঘরানার এ সিনেমায় ৫২ বছর বয়সি রবি তেজার সঙ্গে ৩০ বছর বয়েসি তামান্না ভাটিয়াকে রোমান্স করতে দেখা যাবে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রবি তেজা অভিনীত এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য তামান্নাকে নেয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে। আগামী মে মাসে  সিনেমাটির শুটিং শুরু হবে।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাকশন’। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পায়। সম্প্রতি মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নীকেবারু’ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন এই অভিনেত্রী। এছাড়া হিন্দি ভাষার ‘বোল চুড়িয়া’ এবং তেলেগু ভাষার ‘সীটিমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পারছেন তামান্না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading