বিয়ে করলেন পরীমনি

বিয়ে করলেন পরীমনি

উত্তরদক্ষিণ বিনোদন । ২০ মার্চ ২০২০ । আপডেট ১০: ১৪

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। কয়েক বছরে বেশ কয়েকটি ছবি করলেও ব্যবসায় সফল হয়নি একটি ছবিও। তবে বিভিন্ন সময় প্রেম, ভালোবাসা, বিয়ে নিয়ে খবরের শিরোনামে থাকেন তিনি।  এবার আবারও একই প্রসঙ্গে আলোচনায় আসলেন পরিমনি।   জানান যায়, গত ১০ মার্চ ছোটপর্দার সহকারি পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন তিনি।  আর এতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বীকার করেন তিনি।  গত ১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ কাজী অফিসে বিয়ে করেছেন বলে জানান তারা। 

অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন রনি। সেই ছবিতে কাজ করতে গিয়ে পাঁচ মাস আগে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়; শুটিং শেষে ঢাকায় ফিরে বিয়ে করেন বলে জানান পরীমনি।

এ প্রসঙ্গে তিনি  গণমাধ্যমকে জানান, ‘ছবিটার গল্প শোনাতে প্রায় পাঁচমাস আগে হৃদি আপুর সঙ্গে রনি এসেছিল বাসায়। পরে আস্তে আস্তে শুটিং করতে গিয়ে দু’জনের মধ্যে সখ্যতা তৈরি হয়। ঢাকায় ফিরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সেদিনই কাজী অফিসে গিয়ে বিয়ে করি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading