হোম কোয়ারেন্টাইনে মোশাররফ করিম
উত্তরদক্ষিণ বিনোদন । ২০ মার্চ ২০২০ । আপডেট ১২: ১৪
কলকাতার ‘ডিকশনারি’ সিনেমার শুটিংয়ের জন্য গত ২ মার্চ কলকাতায় গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বাতিল হয়েছে শুটিং। আর তাই দেশে ফিরে নিজের তৈরি কোয়ারেন্টাইনে রয়েছেন নন্দিত এ অভিনেতা। গত সোমবার (১৬ মার্চ) ঢাকায় ফিরেন এ অভিনেতা। আর ফিরেই সব নাটকের শুটিং বাতিল করেছেন তিনি। এ বিষয়ে মোশাররফ করিম বলেন, আপাতত সব ধরনের শুটিং বাতিল করেছি। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেওয়া ঠিক হবে না। তাই ঘরেই থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি।

