আফ্রিদির অনুরোধ

আফ্রিদির অনুরোধ

উত্তরদক্ষিণ । ২০ মার্চ ২০২০ । আপডেট ০৩: ৫০

সারাবিশ্বে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দেশবাসীকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি। সঠিক নিয়ম মেনে প্রায় সময় হাত ধুতে এবং অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটারে এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘স্বাস্থ্যই সম্পদ। করোনাভাইরাসকে হারাতে আমাদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। হাঁচি, কাশি দেওয়ার সময় এবং খাওয়ার আগে ও পরে সঠিকভাবে হাত ধুতে হবে আমাদের। হাত পরিষ্কার রাখতে অ্যালকোহলসমৃদ্ধ স্যানিটাইজার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করতে হবে এবং ডাস্টবিনে ফেলতে হবে। আপনি নিরাপদে থাকলেও দেশও নিরাপদ থাকবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading