হোম কোয়ারেন্টিনে টাইগার দুই ক্রিকেটার

হোম কোয়ারেন্টিনে টাইগার দুই ক্রিকেটার

উত্তরদক্ষিণ । ২০ মার্চ ২০২০ । আপডেট ০৪: ২০

অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার শেষে দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা দু’দিন হলো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে অনিক ও মৃত্যুঞ্জয়ও। এখন তিনজনই হোম কোয়ারেন্টিনে আছি। সরকারের এটি নির্দেশ।


সাদমান আছেন ঢাকার বাসায়। মৃত্যুঞ্জয় চলে গেছেন সাতক্ষীরায় তার গ্রামের বাড়ি। সাদমান, মৃত্যুঞ্জয়ের অস্ত্রোপচার তদারকি করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। তিনি ফিরেছেন আগেই। ফিরেই তিনিও নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন। এছাড়া বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদও বিদেশ থেকে ফেরার পর নিজেকে বাকি সবার থেকে আলাদা করে রেখেছেন। ১৪ দিনের কোরেন্টিনে থেকে তাদের শরীরে কোন উপসর্গ দেখা না দিলে তারা প্রত্যেকেই স্বাভাবিক চলাচল করতে পারবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading