শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত, কারফিউ জারি

শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত, কারফিউ জারি

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ১৮:২৩

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর মরিয়া চেষ্টায় দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কাজুড়ে কারফিউ জারি করা হয়েছে; স্থগিত করা হয়েছে পার্লামেন্ট নির্বাচন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এই ঘোষণা আসে।

বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে এই কারফিউ বলবৎ থাকবে। কলম্বোপেইজের খবরে বলা হয়, কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। বিমানবন্দরগামী যাত্রীদের ক্ষেত্রে বিমান টিকেট দেখাতে হবে।

এপ্রিল মাসে নির্ধারিত শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনও স্থগিত করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন, নির্বাচন হলে তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাতে সংবিধান পরিবর্তন করার সুযোগ পাবেন তিনি।

তবে গত কয়েক দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি শেষ পর্যন্ত ইতালির মত হতে পারে বলে সতর্ক করে দেশটির সরকারি চিকৎসকদের সংগঠন। এরপর নির্বাচন কমিশন ভোট স্থগিতের সিদ্ধান্ত জানায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading