ইংলিশ ফুটবলারের মৃত্যু
উত্তরদক্ষিণ । ২০ মার্চ ২০২০ । আপডেট ০৫: ০২
অ্যাস্টন ভিলা ও কার্ডিফ সিটির সাবেক মিডফিল্ডার পিটার হুইটিংহাম মারা গেছেন। গত বুধবার (১৮ মার্চ) পুলিশ জানায়, ০৭ মার্চ সমূদ্র তীরবর্তী এক পাবের সিঁড়ি থেকে পড়ে যান পিটার। এই মর্মান্তিক দূর্ঘটনার পর হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি।
হাসপাতালে পিটারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখন পাশে বসা ছিল তার গর্ভবতী স্ত্রী আমান্ডা।
২০০৩ সালে অ্যাস্টন ভিলার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরুর পর ২০১৮ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন পিটার। ক্লাব ক্যারিয়ারে ৫০০ এর বেশি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে কার্ডিফ সিটির হয়ে খেলেছেন টানা ১০ বছর।

