শ্যামনগরে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ১৮:২৩
করোনা ভাইরাস এর কারনে আমাদানী রপ্তানির ঘাটতির অযুহাত দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য অসাভাবিক বৃদ্ধি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোঃ আব্দুল হাই সিদ্দিকী। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ২০ মার্চ বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে ভাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে বলে জানা যায়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোঃ আব্দুল হাই সিদ্দিকী অভিযান চালিয়ে ৩০ টাকার পেয়াজ ৬০ টাকা কেজি বিক্রয় করায় এবং ৬০ টাকার রসুন ১২০ টাকা কেজি বিক্রয় করায় বাসার স্টোর এর মালিক কালাচাঁদ এর পুত্র আব্দুল মজিদ, কালাম, কে ৭ হাজার টাকা অনাদায়ে ১ মাস জেল। সাইফুল ৩৫০০ টাকা অনাদায়ে ১৫দিন জেল, অরুন গাইনকে ২০০০ টাকা অনাদায়ে ১ সপ্তাহ জেল এবং আব্দুল গনিকে ১০০০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩দিন জেল সাজা প্রদান করেছেন বলে জানা যায়। এবং ৫০ কেজি চাউলের বস্তা ৪-৫শত টাকা বৃদ্ধি করায় ভ্রম্যমান আদালতের উপস্থিতি জানতে পেরে মুহুত্বের মধ্যে সকল চাউল ব্যবসায়ীরা পালিয়ে যায়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রাখার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

