করোনা সচেতনতায় গান
উত্তরদক্ষিণ বিনোদন । ২১ মার্চ ২০২০ । আপডেট ০১: ২০
সারাবিশ্বের ছড়িয়ে পেড়েছে মহামারী করোনা ভাইরাস। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে এর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের ২ জন মানুষ। আর আক্রান্তের সংখ্যা ২৪। এই ভাইরাস থেকে সচতেন থাকতে বলেছেন দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এবার করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনতা নিয়ে একটি গান তৈরি করেছেন গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘করোনাকে ভয় করো না’ শিরোনামের ওই গানটির সুরও দিয়েছেন তিনি। আর সংগীতায়োজনে ছিলেন রোমান রহমান। গানটি প্রকাশিত হয়েছে খালিদের ইউটিউব চ্যানেলে।
শোন ভাই বন্ধু প্রিয়জন/করোনাকে ভয় করো না/মোকাবেলা করো তারে স্বাস্থ্যবিধি মেনে/‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’/নিশ্চয় আছে মনে/শুধু থেকো সাবধান/হবে না কিছুই হবে না- এমন কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ, মুহিন খান, হাসনাত তাসনিম সংগীতা এবং নওশীন তাবাসসুম স্মরণ।
এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে করোনাভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। করোনা নিয়ে মানুষের মাঝে ঢুকে গেছে ভয়। কিন্তু সচেতন হলে এ ভাইরাস প্রতিরোধ কঠিন কিছু নয়। এজন্য প্রয়োজন সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া। কোয়ারেন্টাইনে থাকা। এই গানটির মাধ্যমে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। আশা করি গানটি করোনা বিষয়ে সবাইকে সচেতন করবে।’

