শাহরুখের অনুরোধ
উত্তরদক্ষিণ বিনোদন । ২১ মার্চ ২০২০ । আপডেট ০২: ০২
বিশ্বব্যাপী ছড়িয়ে পেড়েছ প্রাণঘাতী করোনা ভাইরাস। এ থেকে সচেতন হতে নিজের ইনস্টাগ্রামে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন জনবহুল স্থানগুলো এরিয়ে চলা উচিত। করোনা সংক্রমন থেকে বাঁচতে বাড়ির মধ্যে অবস্থান হবে সবচেয়ে উত্তম কাজ। তাই নিজেদের হোম কোয়ারেন্টিনে রাখুন।
‘করোনা আতঙ্কের অস্থির এই পরিস্থিতির সঙ্গে আমারদের লড়াই করতে হবে। প্লিজ, কোনো গুজব ছড়াবেন না। সবার কাছে অনুরোধ করোনা প্রতিরোধ করতে সরকারের দেওয়া গাইড লাইন মেনে চলুন।’
শুধু তাই নয়, ভিডিও বার্তায় শাহরুখ হাত জোড় করে মানুষকে এই সময় ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন।

