চট্টগ্রাম সিটিসহ ২ উপনির্বাচন স্থগিত: ইসি

চট্টগ্রাম সিটিসহ ২ উপনির্বাচন স্থগিত: ইসি

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ মার্চ ২০২০ । আপডেট ২১:২৯

নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনও হওয়ার কথা ছিল। শনিবার (২১ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসির সভার পর বিকেলে সংবাদ সম্মেলনে সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর ২৯ মার্চের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, করোনার প্রভাবে ইসি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপনির্বাচন স্থগিত করেছেন। ইসি সচিব বলেন, নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন করতে হবে এপ্রিলের মধ্যে; জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি ভোট করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading