আসছে ‘মোস্ট ওয়েলকাম থ্রি’
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৬. ০০
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘মোস্ট ওয়েলকাম’। যার সফলতার পর ২০১৪ সালে মুক্তি পায় ‘মোস্ট ওয়েলকাম টু’। এটিও ছিলো বেশ ব্যবসা সফল। এবার আসতে চলেছে ‘মোস্ট ওয়েলকাম থ্রি’।
জানা যায়, চলতি বছরেই শুরু হবে এর নির্মাণ কাজ।
দেশের বাইরে থাকায় এই প্রসঙ্গে অনন্ত জলিলের কোন মন্তব্য পাওয়া যায়নি।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন-দ্য ডে’। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার।
বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উত্পাদন, আধিপত্য, চোরাচালানের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দিন- দ্য ডে’ চলচ্চিত্র। বাংলাদেশ ও ইরানে মুক্তির লক্ষ্যে ছবিটি নির্মাণ করা হয়েছে যৌথ প্রযোজনায়। আর এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

