কুরআন পড়েন, আল্লাহকে ডাকেন: নিশো

কুরআন পড়েন, আল্লাহকে ডাকেন: নিশো

উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৭. ২০

সারাবিশ্বের ছড়িয়ে পেড়েছে মহামারী করোনা ভাইরাস। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে এর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের ২ জন মানুষ। আর আক্রান্তের সংখ্যা ২৭। এই ভাইরাস থেকে সচতেন থাকতে বলেছেন দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এবার ফেসবুক লাইভে এসে করোনাভাইরাস নিয়ে জন সচেতনতামূলক কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আজ (২২ মার্চ) লাইভে এসে নিশো বলেন, আমি বাসায় আছি। কোনো কাজ করছি না। করোনাভাইরাস মহামারির দিকে আকার নিতে পারে। করোনায় মৃত্যুর হার শুরুতে ১ শতাংশ ছিল। এখন তা বেড়ে প্রায় ৫-৬ শতাংশে দাঁড়িয়েছে। আগামীতে তা কোথায় গিয়ে দাঁড়াবে কেউই তা বলতে পারছি না। সবাই বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারি। ঠাণ্ডা খাবার থেকে বিরত থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গরম খাবার খাবার খান, লেমন টি খান। পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। অতি জরুরি দরকার না হলে ঘরে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।

তিনি বলেন, আমরা বাঙালি জাতি খুব অল্প কিছু নিয়ে ফাইট করতে পারি। আমি আফরান নিশো, আমি একজন অভিনেতা, আমি একজন বাবা। সন্তানের প্রতি আমার দায়িত্ব রয়েছে। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে। আমি একজন মুসলিম।

তিনি আরও বলেন, এই ক্রাইসিস সময়ে সবার প্রতি আমার দায়িত্ব আছে। বাসায় বসে নেটফ্লিক্সে মুভি দেখছেন, কম্পিউটারে গেমস খেলছেন সময় কাটছে না। তবে একজন মুসলিম হিসেবে এর চেয়ে কি চমৎকার সময় পাবেন ইসলাম প্র্যাকটিস করার। কুরআন পড়েন, আল্লাহকে ডাকেন। আপনাদের অনেকের মনে হতে পারে এতে কি লাভ হবে। এতে লাভ না হলেও ক্ষতি হবে না।

নিশো বলেন, কেউ যদি আক্রান্ত হয়েই যান, সবাইকে জানিয়ে দিন। নিজেকে আদালা করে ফেলেন যাতে আপনার মাধ্যমে আর কারো না ছড়ায়। ভালোবাসা দিয়ে সব জয় করতে হবে। আমাদের চেতনা, বোধ জাগ্রত করতে হবে। তাহলে আমরা এই মহামারি জয় করতে পারবো। সবাই সেভ থাকেন, অন্যদেরকে সেভ করতে হবে।

নিশো আরও বলেন, এটার আপাতত যেহেতু সঠিক চিকিৎসা নেই। তাই আল্লাহকে ডাকতে হবে। আড্ডাবাজি বন্ধ করতে হবে। লাভ ইউ বস বলার দরকার নাই। লাভ ইউ আল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading