দেশে ফিরছেন না এন্ড্রু কিশোর
উত্তরদক্ষিণ বিনোদন । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৪.০৮
ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। চিতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা ছিল তার। তবে সারাবিশ্বের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশে ফেরা হচ্ছে না তার।
এন্ড্রু কিশোরের পারিবারিক সূত্র থেকে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। বর্তমান পরিস্থিতিতে এন্ড্রু কিশোরকে দেশে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক।
এ বিষয়ে আরও জানা গেছে, করোনাভাইরাসের প্রকপ কমলেই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। ক্যান্সারের চিকিৎসা ছাড়াও আরো কিছু কিছু রোগের চিকিৎসা করাচ্ছেন তিনি।

