বিপাশার মা হওয়ার গুঞ্জন

বিপাশার মা হওয়ার গুঞ্জন

উত্তরদক্ষিণ বিনোদন । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৪. ৪০

 হরহামেশাই বলিউডে কান পাতলে শোনা যায় বিভিন্ন গুঞ্জন।  এবার সেই গুঞ্জনের মুখে পরলেন বিপাশা বাসু।   শোনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন এই বাঙালী ললনা।  

ইন্ডিয়ান গণমাধ্যম জিনিউজ জানায়, বিপাশা বসু অন্তঃসত্ত্বা। মুম্বাইয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় যতবার বিপাশা বন্দি হয়েছেন, প্রত্যেকবারই নায়িকাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। পাশাপাশি বিপাশা এখন বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন। তবে এ বিষয়ে বিপাশা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুই বছর প্রেম করার পর বিয়ে করেন অভিনেতা করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। ২০১৬ সালের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল। এবারই প্রথম নয়, এর আগেও বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিল। তবে জল্পনা উড়িয়ে এ অভিনেত্রী বলেছিলেন—‘মা হওয়া একটা দারুণ অনুভূতি। যেদিন হবো সকলকে জানাব’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading