করোনা ভাইরাস: অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও বন্ধ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১৫.৫৫
নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে বাস, ট্রেন ও লঞ্চের পর অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আগামীকাল (২৫ মার্চ) থেকে আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট।”
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

