সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই স্টেইন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১২.১০
২০২০-২০২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে সাউথ আফ্রিকা। তবে এতে দেখা যায়নি আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইনের নাম। গতকাল (২৩ মার্চ) চুক্তির ১৬ জনের মধ্যে একমাত্র নতুন ক্রিকেটার বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস।
তবে নেতৃত্ব ছেড়ে দেয়া ফাফ ডু প্লেসিস টিকে গেছেন চুক্তিতে। এছাড়া ডানহাতি ব্যাটসম্যান টিউনিস ডি ব্রুইন বাদ পড়েছেন।
চুক্তিবদ্ধ প্রোটিয়া ক্রিকেটার: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্তে, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তারবাইজ শামসি, রাসিন ফন ডার ডুসেন।

