মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া


উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১৬.২০

৪০১ ধারায় বয়স বিবেচনা করে শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দণ্ডাদেশ ছয়মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। বিদেশ যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে বিদেশে পাঠানো মানে তাকে ‘সুইসাইডের’ মুখে ফেলা।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা ছয়মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরের গমন না করার শর্তে মুক্তি দেওয়ার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণাণালয়ে মতামত দিয়েছি। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading