বন্দীদশা থেকে মুক্ত হচ্ছেন খালেদা জিয়া
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ মার্চ ২০২০ । আপডেট ১৫:০০
সরকারের নির্দেশনায় বন্দীদশা থেকে মুক্তি পেয়ে একটু পরেই বেরিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৫ মার্চ) বেলা ৩টার কিছুক্ষণ পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে মুক্তি দেয়া হতে পারে। এ জন্য তার ব্যবহৃত গাড়িটি মেডিকেলের সামনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বের হয়ে তিনি গুলশানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে খালেদা জিয়াকে অভ্যার্থনা জানাতে হাসপাতালে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মী ও খালেদার পরিবারের সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরের দিকে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, খালেদা জিয়াকে একটু পরেই মুক্তি দেয়া হচ্ছে।

