রাঙামাটিতে হামে ৮ শিশুর মৃত্যু: সেনাবাহিনীর চিকিৎসক দল ঘটনাস্থলে

রাঙামাটিতে হামে ৮ শিশুর মৃত্যু: সেনাবাহিনীর চিকিৎসক দল ঘটনাস্থলে

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ মার্চ ২০২০ । আপডেট ১৩:২০

হাম রোগে আক্রান্ত হয়ে রাঙামাটির সাজেকের শেয়ালদাহপাড়া এলাকায় আট শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসে এই মৃত্যুর ঘটনা ঘটে। আক্রান্ত হয়েছে আরও শতাধিক। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সেনাবাহিনীর চিকিৎসক দল ওই এলাকার আক্রান্তদের সেবা দিতে শুরু করেছেন।

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের মেজর মহিউদ্দিন জানান, ‘গত দুই মাস ধরে সাজেকের শেয়ালদাহপাড়া সংলগ্ন লুন্থিয়ানপাড়া এবং উরুনপাড়ায় এক মহামারি রোগের আবির্ভাব হয়। প্রথমদিকে রোগের কারণ উদঘাটন করতে পারেনি স্থানীয়রা। পরে কারণ খুঁজতে গিয়ে দেখা যায় তারা হামে আক্রান্ত। কিন্তু ততক্ষণে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। শিশু ও বৃদ্ধসহ আক্রান্ত হয় শতাধিক। একই কারণে রবিবার (২২ মার্চ) প্রাণ হারায় গেরেথি ত্রিপুরা (৯) নামের আরও এক শিশু। ২৪ মার্চ দিবাগত গভীর রাতে মারা যায় আরও দুই শিশু। এতে গত দুই মাসে আট শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল চারজন বেসামরিক চিকিৎসক নিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে শেয়ালদাহপাড়ায় যায়। তারা দুই দিনে শতাধিক রোগীর চিকিৎসা করবেন। বুধবার (২৫ মার্চ) থেকে লুন্থিয়ানপাড়া এবং উরুনপাড়ার সকল রোগীকে চিকিৎসা সহায়তা দিবে সেনাবাহিনী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading