স্বাধীনতা দিবস আজ, বাংলাদেশকে অভিনন্দন ট্রাম্পের

স্বাধীনতা দিবস আজ, বাংলাদেশকে অভিনন্দন ট্রাম্পের

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ মার্চ ২০২০ । আপডেট ১২:১০

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতাবার্ষিকী আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও জনগণকে তার শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এই অভিনন্দন জানান। ট্রাম্প বলেন, ‘মার্কিন আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এবং ২০২১ সালে সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করছেন তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশের বিভিন্ন খাতে অভূতপূর্ণ অগ্রগতি লাভের উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতা যুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সাথে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে। তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দু’দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।’

ট্রাম্প এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক দাতা হিসেবে সংকট উত্তরণে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যত সাফল্য অর্জনে এবং আগামী বছরগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading