এখন ঘরে থাকাই উত্তম : মাশরাফি

এখন ঘরে থাকাই উত্তম : মাশরাফি

উত্তরদক্ষিণ ২৬ মার্চ ২০২০ । ১৮ঃ০৩

ঢাকা, ২৬ মার্চ ২০২ : প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমনে বিশ্বের সকল খেলাই স্থগিত। এই ভয়াল অবস্থা থেকে নিস্তার পায়নি বাংলাদেশও।
দেশের আন্তর্জাতিক ও ঘরোয়া আসর বন্ধ রয়েছে। তবে এই অবস্থা থেকে মুক্তির উপায় বললেন বাংলাদেশের সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজকের স্বাধীনতা দিবসের উদাহরন টেনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে কবিতার ছন্দে মাশরাফি লিখেছেন, ‘
২৬শে মার্চ, ১৯৭১ : শপথ ছিল ঘর থেকে বের হবার।
২৬শে মার্চ, ২০২০ : এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন।
খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই,
এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading