দেশে নতুন সংক্রমণ নেই, মৃত্যু নেই, সুস্থ আরও ৪ রোগী

দেশে নতুন সংক্রমণ নেই, মৃত্যু নেই, সুস্থ আরও ৪ রোগী

উত্তরদক্ষিণ ২৮ মার্চ ২০২০ । ‌১২:৪৫

করোনা ভাইরাসের কারণে দেশে নতুন কোন সংক্রমণ নেই, মৃত্যু নেই, সুস্থতা লাভ করেছেন আরও ৪ রোগী, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশে নতুন করে আর কারও মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি; আগের আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, নতুন করে কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। আক্রান্তের মোট সংখ্যা আগের মতই ৪৮ জন আছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ শনিবার (২৮ মার্চ) এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

“বরং আমরা একটা সুখবর দিতে চাই, যাদের মধ্যে আগে সংক্রমণ হয়েছিল, তাদের মধ্যে আরও চারজনের মধ্যে এখন আর কোভিড-১৯ এর সংক্রমাণ নেই। এ পর্যন্ত মোট ১৫ জন সুস্থ হয়ে উঠেছে।”   

গত ৭২ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজনে রয়েছে।

চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ৪, দুদিনে মৃত্যু হয়নি

নমুনা পরীক্ষায় নীতি বদল আইইডিসিআরের

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading