রংপুরে জীবাণুনাশক স্প্রে প্রদান

রংপুরে জীবাণুনাশক স্প্রে প্রদান

উত্তরদক্ষিণ অনলাইন: ২৮ মার্চ ২০২০ । ১৬:৩০

মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাফল্য কিন্ডারগার্টেন স্কুল,সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, সাফল্য স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং হত দরিদ্রের কল্যাণে খেরবাড়ি যুব সমাজ এর সহযোগিতায় আজ শনিবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের রেলস্টেশন সংলগ্ন গিঞ্জি বস্তি এলাকাতে জীবাণু নাশক ঔষধ ছিটিয়ে দেয়া হয় ও সতর্কতামুলক বার্তা মানুষের কাছে পৌছে দেয়ার কার্যক্রম করা হয়।

এই আয়োজনের উদ্বোধন করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি, সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক কবি নাসরিন নাজ। উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন রংপুরী।

এছাড়া আরও বক্তব্য রাখেন হত-দরিদ্রের কল্যাণে খেরবাড়ি যুব সমাজের মোহাম্মদ সাহাজাদা, মোহাম্মদ নাদিম,মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ এজাজ আহমেদ,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ শামীম মোহাম্মদ ফিরোজ,মোহাম্মদ সাগর,মোহাম্মদ মিঠুন,মোহাম্মদ সুমন প্রমুখ। বক্তারা বলেন আপনারা সকলে নিজ নিজ এলাকায় এভাবে কাজ করে যান আমরা সকলে উপকৃত হব। আমরা কথায় কথায় সরকারকে দোষারোপ না করে আসুন একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করি, নিজেরা সচেতন থাকি অন্যদের সচেতন রাখি।

আগামী সাতদিন এই কাজ নগরীর বিভিন্ন ওয়ার্ডে অব্যাহত থাকবে। যারা বিত্তবান আছেন তারা দরিদ্র অসহায় দিন মজুরদের ঘরে ঘরে খাবার পৌছে দিয়ে সহযোগিতা করবেন। এই রকম একটি মহামারি সময়েই মানুষ মানুষের জন্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading