বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

উত্তরদক্ষিণ অনলাইন: ২৮ মার্চ ২০২০ । ১৫:২০

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবিলার জন্য চিকিৎসাসামগ্রী কিনতে বাংলাদেশ সরকারকে তিন লাখ ডলার জরুরি অনুদান দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৮ মার্চ) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই অনুদান দিয়ে সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদফতর এই তালিকা অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করেছে। এই ইক্যুইপমেন্ট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন পরকাশ বলেন, ‘স্বাস্থ্য ও আর্থিক খাতে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।’ এর আগে গত ১৮ মার্চ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস মোকাবিলার জন্য এডিবি ৬৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading