নিউইয়র্কে করোনায় ১৪ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় ১৪ বাংলাদেশির মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৬:৩০

আমেরিকায় দুদিনে কোভিড-১৯ রোগে আরও পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে গত ৯ দিনে আমেরিকায় ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই নিউইয়র্কের বাসিন্দা ছিলেন।

এদিকে মার্কিন দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি, মারা গেছেন ৫১৫ জন। কোভিড-নাইনটিনের প্রকোপ অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিউইয়র্কসহ আশপাশের আরও দুটি অঙ্গরাজ্যে স্বল্প সময়ের জন্য কোয়ারেন্টাইনের নির্দেশ জারির বিষয়টি বিবেচনা করছেন তিনি। ট্রাম্প বলেন, নিউইয়র্ক ও নিউজার্সিতে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার কথা আমরা ভাবছি। কানেকটিকাটের কিছু অংশও এর মধ্যে পড়বে।

যদিও এতে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোয়ারেন্টাইন বিবেচনাটি আইনসঙ্গত হবে না। নিউইয়র্কে একদিনে আরও কয়েক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন।

কোভিড-নাইনটিন মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আক্রান্তদের চিকিৎসায় শনিবার নিউইয়র্ক শহরে নৌবাহিনীর ভাসমান হাসপাতাল জাহাজ পাঠিয়েছেন প্রেসিডেন্ট। করোনাভাইরাসে নিউইয়র্কে আরও একজন নার্স মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। নিউইয়র্ক পুলিশেও আক্রান্তের সংখ্যা শত শত।

এদিকে আমেরিকায় প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী এক শিশু মারা গেছে। এছাড়া নিউইয়র্কে মারা গেছেন এক নার্স, আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। সূত্র: সময় টিভি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading