মুগদা হাসপাতালে ৭শ’ পিপিই প্রদান

মুগদা হাসপাতালে ৭শ’ পিপিই প্রদান

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৫:৩৩

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭শ’ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট) দিয়েছে মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেড। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সাবেক চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে এসব পিপিই দেয়া হয়।

রবিবার (২৯ মার্চ) সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। শ্যামল দত্ত বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ডাক্তারদের জন্য পিপিই অত্যন্ত জরুরি। আশা করি, এই পিপিইগুলো ডাক্তারদের কাজে লাগবে। আমরা চেষ্টা করছি যেখানে পিপিই তৈরি হচ্ছে সেখান থেকে সংগ্রহ করে হাসপাতালগুলোতে দেয়ার জন্য।
তিনি বলেন, ‘ইতোমধ্যেই বেশ কয়েকজন ডাক্তারও আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তাদের পিপিই দেয়াটা জরুরি বলে মনে করি এবং আমরা এই উদ্যোগটি অব্যাহত রাখব।’

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্সরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই পিপিইগুলো ডাক্তার-নার্সদের অনেক কাজে লাগবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading