প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আসছেন মঙ্গলবার
উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৬:১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।
সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে এবং ৬৪টি জেলার কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হবেন। এ খবর বাসসের।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন একজন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার মহাখালীতে তার অফিসে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন একজন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৯ জন।
অ্যাম্বুলেন্সেই ১৬ ঘণ্টা, করোনা ভেবে ৬ হাসপাতাল ঘুরে বিনাচিকিৎসায় মৃত্যু!
অ্যাম্বুলেন্সেই ১৬ ঘণ্টা, করোনা ভেবে ৬ হাসপাতাল ঘুরে বিনাচিকিৎসায় মৃত্যু!
অ্যাম্বুলেন্সে করেই রাজধানীতে ১৬ ঘণ্টা ঘুরলেন মস্তিষ্কের রক্তক্ষরণের রোগী মো. আলমাছ উদ্দিন। কিন্তু ৫টি হাসপাতালের একটিতেও তার ঠাঁই হয়নি। অবশেষে চিকিৎসা ছাড়াই নিলেন চিরবিদায়। শনিবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে বাবা আলমাছ উদ্দিনকে নিয়ে সন্তানেরা পাঁচটি হাসপাতালে ঘুরেছেন।

