আজ শেখ হাসিনার ৭৮তম জন্মদিন, নেই কোনো আয়োজন

আজ শেখ হাসিনার ৭৮তম জন্মদিন, নেই কোনো আয়োজন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৩:২০

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার আজ তার ৭৮তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে (২৮ সেপ্টেম্বর) তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

দলীয় নেত্রীর জন্মদিন উপলক্ষে নেতাকর্মী ব্যাপক উতসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে ও বিদেশে এ দিনটি বিশেষভাবে উদযাপন করতেন, কেক কাটতেন। পাশাপাশি পালন করা হতো নানা অনুষ্ঠান ও কর্মসূচী।

কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। নেই কোন সরব আয়োজন, নেই কোনো আনুষ্ঠানিকতা। এমনকি কোন প্রকাশ্য আয়োজনের খবর জানা যায় নি।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এখনো সেখানেই রয়েছেন। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীদের কোন খব্র নেই, কেউ দেশত্যাগ করেছেন, কেউ আত্মগোপনে বা পালিয়ে আছেন। দলটির কোন সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান নেই।

ব্যতিক্রম শুধুমাত্র আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ২৫ সেপ্টেম্বর একটি পোস্ট দিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading