বাড়িভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

বাড়িভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৭:৪০

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাধারণ ছুটির ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে থাকায় রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ করে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের বাসাভাড়া মওকুফ করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র আতিক এই আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম

মেয়র আতিকুল ইসলাম বলেন, এ মুহূর্তে বিশেষ করে বস্তিবাসীরা চরম কষ্টে আছেন। তারাও কিন্তু ভাড়া দিয়েই বস্তিতে থাকেন। তাই আমি বাড়ি মালিকদের আহ্বান জানাবো, তারা যেন অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করেন। তিনি বলেন, বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তাই আমি আহ্বান জানাবো, মানবিক কারণে বস্তিবাসীদের বাড়িভাড়া যেন মওকুফ করা হয়। এতে আপনাদের (বাড়িওয়ালাদের) হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই বিষয়টি মেনে নিন। আপনাদের এমন সিদ্ধান্তে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে। আমরা চাই সমাজের সবাই এই সংকটের সময়ে এগিয়ে আসুক। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading