ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৭:৫১
আজ মঙ্গলবার(৩১ মার্চ) সাভারের হেমায়েতপুরে উপজেলা চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সহযোগিতায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এসময় বলেন বর্তমান প্রধানমন্ত্রী নির্দেশনা মেনে আমরা তিন শতাধিক দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং বর্তমান সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি সকলকেই। হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকাসহ এর আশেপাশের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মী ও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা মেনে বর্তমানে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সর্বদাই প্রস্তুত আছে এবং আমরা সব সময় জনসচেতনতা মূলক কর্মকাণ্ড গুলোতে যোগ দিয়ে জনগণকে সচেতন করার আহবান জানিয়ে আসছি।

