বোদায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ অনলাইন। ০২ এপ্রিল ২০২০ । ১৭:৪৮
পঞ্চগড়ের বোদায় করোনার প্রদুভার্বে কাজ বন্ধ থাকায় এসএএ জুট মিল, নীড় ও এসএসবি ইট ভাড়ার ৮’শ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল এএসএস জুল মিল ও দুটি ইট ভাটার প্রঙ্গনে ব্যবস্থপনা পরিচালক খাদেমুল ইসলামের সহায়তায় তাদের মাঝে চাল, আলু, ডাল তেল ও সাবান বিতরণ করা হয়।
এ সময় এসএএ জুট মিলের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পরিচালক খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম প্রধান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তোহিদুল ইসলাম তৌহিদ, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দীন, বোদা বাজার বণিক সমিতির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, এসএসএ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আহনাফ সাফিউল বারী, ম্যানেজার কাজী নবাব, বোদা পৌর কাউন্সিলর শাহজাহান সিরাজ প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শ্রমিকদের সর্তক থেকে, করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে বিশেষ কাজ ছাড়া বাড়ীতে থাকার পরামর্শ দিয়ে বলেন, চোখ, নাক ও মুখে হাত না দেওয়া, জনসমাগন এড়িয়ে চলা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

