লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২০:০৭

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে হবিবর রহমান ওরফে গোদা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ‎

‎​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামিকে রায়ের অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎‎​মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা উফারমারা প্রধানপাড়া গ্রামের মো. আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।

‎‎​মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় বাজার থেকে ফিরছিলেন আফাজ উদ্দিন। এ সময় ওৎপেঁতে থাকা হাবিবর রহমান ছুরি দিয়ে অতর্কিত ভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আফাজ উদ্দিনের মৃত্যু হয়।

‎‎​এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত বুধবার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, আফাজ উদ্দিনকে হত্যার দায়ে হাবিবর রহমানকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

‎​রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রোসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন রায়ে সন্তোষ জানিয়ে বলেন, এই বিচার সমাজে অপরাধ প্রবণতা কমাতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading