বিদেশে আটকে ২৫০০, ফেরাতে সচেষ্ট সরকার

বিদেশে আটকে ২৫০০, ফেরাতে সচেষ্ট  সরকার

উত্তরদক্ষিণ অনলাইন। ০৩ এপ্রিল ২০২০ । ১৭:৫০

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্ডিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ব্যাপক প্রসারের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সজাগ দৃষ্টি রাখছে। এতে জানানো হয়, নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্যমতে এ মুহূর্তে বিভিন্ন কারণে ইন্ডিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় ২ হাজার পাঁচশত। এদের মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে। এতে বলা হয়, কোভিড-১৯ এর ব্যাপ্তি রোধকল্পে ইন্ডিয়া সরকারের নির্দেশনা অনুযায়ী, কোন ধরণের বিদেশি (প্রবাসী ভারতীয়সহ) ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবে না। তারা একইসঙ্গে ইন্ডিয়া থেকেও কোনও বিদেশি নাগরিকের বহির্গমন নিরুৎসাহিত করছে। তাছাড়া ইন্ডিয়ার আন্ত:রাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।

এ অবস্থার প্রেক্ষিতে, নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনসহ ইন্ডিয়ায় অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন ও হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোওি সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে।

পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার ভারতসহ অন্যান্য দেশে আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক প্রতিবছর বিভিন্ন কারণে (চিকিৎসা, পর্যটন, শিক্ষা প্রভৃতি) ইন্ডিয়া গমন করে। গত ২৫ মার্চ থেকে ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত ইন্ডিয়া থেকে সব ধরনের যানবাহন (বাস, রেল, বিমান) চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে অনেকে আটকে পড়েছেন প্রতিবেশী দেশটিতে। বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading