শবে বরাত ও নববর্ষে ঘরে থাকুন: প্রধানমন্ত্রীর আহ্বান

শবে বরাত ও নববর্ষে ঘরে থাকুন: প্রধানমন্ত্রীর আহ্বান

উত্তরদক্ষিণ অনলাইন ০৫ এপ্রিল ২০২০। ১৩:৫০

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাতের নামাজ ঘরে বসেই আদায় করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা। একইসঙ্গে বাঙালির অন্যতম প্রণের উৎসব বাংলা নববর্ষের দিন সবাইকে ঘরে বসে নিজের মতো করে বর্ষবরণ ও উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারির সার্বিক পরিস্থিতি এবং তা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে রবিবার (৫ এপ্রিল) গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘সামনে আমাদের বাংলা নতুন বছর। এদিন আপনারা ঘরে বসে উদযাপন করুন। সবকিছু মিডিয়ার মাধ্যমে হবে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও হতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরমধ্যে আমাদের (মুসলমানদের) শবে বরাত আছে। সকলে ঘরে বসে দোয়া করুন, যেন মহান আল্লাহ আমাদের বরাত ভালো রাখেন। দেশের মানুষ যেন এগিয়ে যেতে পারে। এ মহামারি থেকে যেন বিশ্ববাসী রক্ষা পায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আহ্বানের কিছুক্ষণ পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি সাধারণ ছুটি বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, গত ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিলের সরকারি ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading