করোনায় প্রবাসে ১০০ বাংলাদেশির মৃত্যু

করোনায় প্রবাসে ১০০ বাংলাদেশির মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৪:৪০

নভেল করোনাভাইরাসে প্রবাসে অবস্থানরত অন্তত ১০০ জন বাংলাদেশির অসমর্থিত মৃত্যুর খবর জানা গেছে। এর মধ্যে শুধু আমেরিকাতেই অর্ধশতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন সেখানকার বাঙালি কমিউনিটির মাধ্যমে এসব মৃত্যুর তথ্য জেনেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গোপনীয়তা সংক্রান্ত আইনের কারণে বিশ্বের বেশিরভাগ দেশে মৃত ব্যক্তির নাগরিকত্ব জানানো হয় না। অনেকে আবার নাগরিক হয়ে যাওয়ার কারণে বাংলাদেশি পরিচয় স্বীকার করেন না। তাই বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন সুনির্দিষ্ট করে প্রবাসে থাকা বাংলাদেশিদের মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য জানতে পারে না।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা জানান। তিনি বলেন, বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত কতজন মারা গেছে সেটি জানতে বাঙালি কমিউনিটির মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করা হয়। আমরা যতদূর জেনেছি এই সংখ্য ১০০-এর মতো। কিন্তু এটি সমর্থিত না।’ ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবে পাঁচ জন করেনাভাইরাসে মারা গেছেন এবং আরেকজন বাংলাদেশির ক্ষেত্রে বলা হয়েছে- তিনি ‘মার্স’ ভাইরাসে মারা গেছেন। কাতারে দুই জন মারা গেছেন এবং ওই তথ্য কাতার সরকার আমাদের দিয়েছে। ইটালিতে যে তিন জন মারা গেছেন, তাদের মৃত্যু সনদে বাংলাদেশি লেখা আছে।’

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এবং বিভিন্ন মিশনে যোগাযোগ করে জানা গেছে, করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত ৫৮ জন বাংলাদেশির মৃত্যুর কথা জানা গেছে। তাদের মধ্যে ১১ জন নারী ও ৪৭ জন পুরুষ। এছাড়া ব্রিটেনে ২৪ জন, সৌদি আরবে ৬ জন, ইতালিতে ৩ জন, কাতারে ২ জন, স্পেনে ১ জন ও সুইডেনে ১ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading