হিলিতে ঘরে খাবার পৌছে দিচ্ছে স্বেচ্ছাসেবকলীগ
উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৪:৪৯
নাজপুরের (হিলি) হাকিমপুর উপজেলার কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য সামগ্রী বিতারণ করেন স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মিরা । গতকাল রবিবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত ৩০০ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
এসময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল,সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ,পৌর সভাপিত আতাউর রহমান কাজল,সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ বলেন দূর্যোগের সময় আমরা সবাই এগিয়ে আসছি। সেই সাথে সরকার নির্দেশ সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে পাবেনা। শ্রমজীবিদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেওয়া হবে। সমাজের বিত্তবানদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার আহবান জানান তিনি।

