পাবনায় আইসোলেশন ওয়ার্ড থেকে পালালো রোগী

পাবনায় আইসোলেশন ওয়ার্ড থেকে পালালো রোগী

উত্তরদক্ষিণ অনলাইন ০৯ এপ্রিল ২০২০ । ১৬:০৮

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী পালিয়ে যাবার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) কোনো এক সময় তিনি পালিয়ে যান। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ঘটনাটি গণমাধ্যমকর্মীদের মাঝে জানাজানি হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পালিয়ে যাওয়া ওই যুবকের নাম মোস্তাক আল মামুন (২৫)। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়। তিনি জর সর্দি কাশি মাথা ব্যাথা নিয়ে গত ০৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর দিঘলকান্দি গ্রামে শশুর বাড়িতে আসেন। শশুরবাড়ির স্বজনেরা তার এই লক্ষন দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করে।

পাবনা জেলারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবুল হোসেন জানান, ওই রোগী চিকিৎসাসেবা নেয়ার দুইদিন পরে গত ৭ এপ্রিল রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায়। ওয়ার্ডের ভেন্টিলেটর ভাঙ্গা দেখে প্রাথমিক ধারণা তিনি ওইদিক দিয়ে পালিয়েছেন। আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তির পর তাকে চেকআপ ও চিকিৎসাসেবা দেয়া হয়। বাকি সময় আইসোলেন ওয়ার্ডটি তালাবদ্ধ করে রাখা হয়। ভেতরে কোনো নিরাপত্তাকর্মী বা গার্ড থাকে না।

করোনা সন্দেহে ওই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার (০৮ এপ্রিল) পাবনা সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। ভর্তি থাকাবস্থায় ওই রোগীর নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে তার ফলাফল এখনা পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, এই ঘটনায় পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাধারন ডায়েরী করেছেন। পলায়নকৃত রোগীর তথ্য ও ঠিকানা অনুযায়ী সকল স্থানে খোঁজ খবর নেয়া হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, হাসপাতালের সহকারি পরিচালক আইসোলেশন থেকে রোগী পালানোর বিষয়টি জানিয়েছেন। কারো গাফিলতি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading