ফেসবুকে পুলিশের নামে ভুয়া পেজ!

ফেসবুকে পুলিশের নামে ভুয়া পেজ!

উত্তরদক্ষিণ ১১ এপ্রিল ২০২০ । ১৩:৪০

ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ পুলিশের নামে গুজব ছড়ানো হচ্ছে। এ জন্য ভুয়া পেজ ও গ্রুপ তৈরি করা হয়েছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা। শনিবার (১১ এপ্রিল) পুলিশ হেডকোয়াটার্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান পুলিশের নাম ও লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ভুয়া পেজ বা গ্রুপ খুলেছেন। অনেকেই ভুয়া পেজকে বাংলাদেশ পুলিশের আসল পেজ মনে করে লাইক-শেয়ার দিচ্ছেন। ওসব পেজে দেওয়া নানা প্রলোভনে পড়ে অনেকেই বিভ্রান্ত ও প্রতা‌রিত হ‌চ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ হলো: (facebook.com/BangladeshPoliceOfficialPage/)। এই পেজের বাইরে তাদের অন্য কোনও পেজ নেই।

এতে আরও বলা হয়, ভুয়া পেজ-গ্রুপ ও সাইট খোলা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। সং‌শ্লিষ্ট সকল‌কে এ ধর‌নের ভুয়া ও অননু‌মো‌দিত পেজ, গ্রুপ ও সাইট অন‌তি‌বিল‌ম্বে বন্ধ করার জন্য আহ্বান জানা‌নো হ‌চ্ছে। ইতোম‌ধ্যেই এ সব ফেইক পেইজ, গ্রুপ ও সাইট খুঁজে বের করে সেগুলোর অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ হা‌তে নি‌য়ে‌ছে পুলিশ। এ ধর‌নের কো‌নও ভুয়া পেজ কারও চোখে পড়লে সেই পেজের লিংকটি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading