ভিডিও বার্তায় মোহম্মাদ নাসিমঃ খুনি মাজেদ কী তথ্য দিয়েছে সেটা প্রকাশ করুন

ভিডিও বার্তায় মোহম্মাদ নাসিমঃ খুনি মাজেদ কী তথ্য দিয়েছে সেটা প্রকাশ করুন

উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৮:২০জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনির এই ফাঁসির রায় কার্যকরে দেশবাসী আনন্দিত, আমরাও আনন্দিত।’ রবিবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন তিনি। ফাঁসি কার্যকর হওয়া আগে বঙ্গন্ধুর খুনি মাজেদ জিজ্ঞাসাবাদে কী তথ্য দিয়েছেন, তা জাতির সামনে প্রকাশের জোর দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এখন প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী কারা তাকে সহায়তা করেছে তা জানা। বিশেষ করে- জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেল, কিভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে? বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের ব্যাপারে মাজেদ যে সব তথ্য দিয়েছে তা প্রকাশ করারও দাবি জানান পচাত্তরের ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ডের শিকার এম মনসুর আলীর পুত্র সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগ নেতা নোহম্মাদ নাসিমের ভিডিও বার্তা

মোহাম্মদ নাসিমের প্রশ্ন, ‘কিভাবে মাজেদ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে? তা দেশবাসীর জানা প্রয়োজন বলেও মনে করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, ‘খুনির তথ্য অনুযায়ী- এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি শক্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই হত্যাকারীর দণ্ড কার্যকরে দেশবাসী আনন্দিত।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading