ত্রাণ আত্মস্যাৎকারীদের ছাড় নয় : প্রধানমন্ত্রী

ত্রাণ আত্মস্যাৎকারীদের ছাড় নয় : প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৮:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কষ্ট লাঘবে সরকারের ত্রাণ সামগ্রী আত্মস্যাৎকারীদের কোনওভাবেই ছাড়া দেওয়া হবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। যে কয়েকটা খবর এ ধরনের বেরিয়েছে- যারা এ সকল ঘটনা ঘটিয়েছেন বা দুর্গত মানুষকে দেয়া চাল বা খাদ্যশস্য থেকে দুর্নীতি করার চেষ্টা করছে এবং কিছু ধরারও পড়েছে, আমি আশা করি এ ধরনের কাজ করলে সবাই ধরা পড়বেন। তাদের কিন্তু কোনও ক্ষমা নেই।’ ‘প্রয়োজনে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে শাস্তি দেয়া হবে, বিচার পরে দেখা যাবে’, যোগ করেন সরকারপ্রধান। রবিবার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এ সময় মানুষকে সহায়তার জন্য আমরা যে খাদ্যদ্রব্য দিচ্ছি-চাল বা যা আমরা দিচ্ছি সেখান থেকে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে, তাহলে তা কোনভাবেই ক্ষমার যোগ্য নয় এবং এটা আমরা ক্ষমা করবোনা।
প্রত্যেকের নিজের একটা আন্তরিকতা থাকতে হবে উল্লেখ করে সরকার প্রধান ত্রাণ প্রদানকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তাঁরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু এরমধ্যে সামাণ্য এই দু-একটি ঘটনা আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় এবং এটা খুবই একটা ঘৃণ্য কাজ। এরকম কেউ করবেন না সেটাই আমি বলবো। এই ধরণের দুর্নীতি কোনওদিনই আমরা বরদাশত করবো না।

এক্ষেত্রে রাজনীতিবিদদের দায়িত্ব আরো বেশি উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশেষকরে আমরা যারা রাজনীতি করি, আমাদের তো আরো বেশি দায়িত্ববোধ থাকত হবে। যারা সরকারি চাকরি করেন বা সরকারি বেতন পাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকাতেই সেটা পাচ্ছেন। কাজেই প্রত্যেককেই আজকে কাজ করতে হবে।’

মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রেস সচিব ইহ্সানুল করিম এবং পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading