হাসপাতাল থেকে ছুটি পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৮:৩৩
সুস্থ হয়ে উঠতে থাকায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনই তিনি পুরোপুরি কাজে ফিরছেন না বলে রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর।
করোনা আক্রান্ত বরিস এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর তাকে দুদিন আইসিইউতে রাখা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তকে বাসায় চলে যাওয়ার অনুমতি দেয়া হয়। সূত্র: বিবিসি।

