দেশে আক্রান্ত ১২৩১, নতুন ২১৯; মোট মৃত্যু ৫০, সুস্থ ৪৯
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ২১৯ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। আগের দিন এই সংখ্যা ছিল ২০৯ এবং গত সোমবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন। এভাবে প্রতিদিনই আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। সর্বোমোট দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখা অর্ধশত হলো। অপরদিকে নতুন করে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। এনিয়ে মোট ৪৯ জন সুস্থ হয়েছেন দেশে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

