নতুন ৩ এমপি শপথ নিয়েছেন
উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৮:০০
ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিনসহ একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নির্বাচিত ৩ জন এমপি হিসেবে শপথ নিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া অন্য দুই এমপি হলেন- গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। বাসস।

