দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ মে, ২০২৬, আপডেট ১৮:১৬

দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

হালকা শ্রেণির এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৭১ কিলোমিটার উত্তরে।

এদিকে ইন্ডিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির আসাম রাজ্যের গুয়াহাটি থেকে ১৫৭ কিলোমিটার পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছে ৩ দশমিক ৬।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading