করোনা প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই: রিজভী
উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৫:১০
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেইসাথে করোনাদুর্যোগে নিরন্ন গরিব মানুষের মাঝে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি ডা: এমএ সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা: পারভেজ রেজা কাকন, ডা: খালেকুজ্জামান দীপু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা: রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

