চাটমোহরে নিষেধাজ্ঞা অমান্য করে হাট: ইজারাদারকে জরিমানা

চাটমোহরে নিষেধাজ্ঞা অমান্য করে হাট:  ইজারাদারকে জরিমানা

উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৬:৫০

নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে পাবনার চাটমোহর অমৃতকুন্ডা সাপ্তাহিক হাটে অভিযান চালিয়ে ইজারাদারসহ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম রোববার সকালে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে চাটমোহরে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে উপজেলা প্রশাসন সমগ্র চাটমোহর উপজেলা লকডাউন ঘোষনা করে। লকডাউন চলাকালে সব ধরনের হাট বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু এই লকডাউন উপেক্ষা করে রবিবার ভোর রাত থেকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অমৃতকুন্ডা হাটে আসে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর সেনা বাহিনী ও পুলিশ ফোর্স সহ হাটে অভিযান চালানো হয়। এ সময় হাটে আগতদের সতর্ক করে দ্রæত হাট ত্যাগ করে বাড়িতে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

পরে হাটের ইজারাদার (অংশীদার) মহরম মল্লিককে ডেকে নিয়ে হাটে জনসমাগম করে করোনা ঝুঁকি সৃষ্টি করায় দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। জরিমানার টাকা দিয়ে রক্ষা পান ইজারাদার। এছাড়াও বাজারে বেশকিছু দোকান খোলা রাখার কারণে জরিমানা আদায় করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading