সড়কে প্রাণ গেল সাবেক ক্রিকেটারের

সড়কে প্রাণ গেল সাবেক ক্রিকেটারের

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৫:১০

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটায় সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দৌলতপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে ফিরছিলেন। সকাল ৬টার দিকে কালিবাড়ি এলাকায় আসলে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই বিল্টু মিয়া মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্টু মিয়া ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে তিনি দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেটে আদায় করা এক লাখ ৪৫ হাজার টাকা ছিল। পুলিশ ওই টাকা উদ্ধার করেছে।

স্ত্রী-সন্তানের সঙ্গে নিহত বিল্টু

প্রসঙ্গত, বিল্টু মিয়া নব্বইয়ের দশকে মানিকগঞ্জের ক্রিকেটার ছিলেন। তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া, তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব-কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়ার ছিলেন। ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading