ঠাকুরগাঁওয়ে ২ পেট্রোল পাম্প মালিককে জরিমানা
উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৬:১৩
করোনা পরিস্থিতিতে লকডাউনকৃত ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পেট্রল পাম্পে বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক ড্রাইভার–হেল্পারদের সমাগম থাকায় সদর উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২ পেট্রল পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার বিকেলে শহরের বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে পঞ্চগড়–ঠাকুরগাও রোডের জাফর ফিলিং স্টেশন ও আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত জীবানু নাশক ছড়ানোর জন্য স্প্রেহেড বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় বাসস্ট্যান্ডের জনতা বীজ ভা–ারের মালিক শহরের শান্তিনগরের বাসিন্দা শফি কামাল(৩৪)কে এক হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পেশকার বজলুর রহমানসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর ইউএনও আব্দুল্লাহ–আল–মামুন জানান, বহিরাগত ট্রাকচালক–হেলপাররা ঠাকুরগাঁওয়ে পণ্য নামিয়ে চলে যাওয়ার কথা থাকলেও শহরের দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে রাজশাহী, মানিকগঞ্জ, পাবনা জেলার ট্রাকচালক ও হেলপারদের অবাধে ঘুড়ে বেড়াতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ফিলিং স্টেশন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করা হয়েছে।

